BDhelthnewsঃ

প্রশ্নঃ আমি সাধারণত সব সময় কনডম দিয়ে সেক্স করি,তবে মাঝে মাঝে কনডম ছাড়া সেক্স করতে ইচ্ছা হয়।তখন কনডম ছাড়াই সেক্স করি এবং সেক্স করার পর পরই প্রস্রাব করি, যদিও একটু সময় লাগে তবুও প্রস্রাব করি। এতে কি সব কিছু নিরাপদ যৌন সঙ্গম হয় ! এ সম্পর্কে কিছু বলবেন ??
www.bdhelthnews.blogspot.com


উঃ কনডম যৌনসংগমকালে ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু।কনডম ব্যবহৃত হয় মূলত গর্ভাধান ও গনোরিয়া, সিফিলিজ ও এইচআইভি-এর মতো যৌনরোগের প্রতিরোধক হিসেবে। কনডম পুরুষদের যৌনাঙ্গে পরানো হয়।এটি মিলনের পর সঙ্গীর যোনীতে বীর্য প্রবেশে বাধা দেয়।তাছাড়া কনডম জলাভেদ্য, স্থিতিস্থাপক ও টেঁকসই যার জন্য এটি অন্যান্য কাজেও কমবেশি লাগানো যায়। বীর্যহীনতা চিকিৎসার ক্ষেত্রে কনডমের মধ্যে করে বীর্য সংগ্রহ করা হয়। জলাভেদ্য মাইক্রোফোন তৈরি ও রাইফেলের ব্যারেল নোংরা পঁচা বস্তু দ্বারা বুজে যাওয়া আটকাতেও কনডম ব্যবহৃত হয়।
www.bdhelthnews.blogspot.com
যৌন সঙ্গমের পর প্রস্রাব করা ভাল অভ্যাস কারণ তাতে মূত্রনালী এবং মূত্রস্থলীতে সংক্রমণ (urinary track infection – UTI) হবার সম্ভাবনা একটু কমে যায়। কিন্তু তাই বলে কনডম ছাড়া সেক্স করার পর প্রস্রাব করলেই সেটা নিরাপদ যৌনসঙ্গম হয় না, যৌনরোগের সংক্রমণ হবার সম্ভাবনা থেকেই যায়। এছাড়াও রয়েছে আপনার সঙ্গিনীর প্রেগন্যান্ট হয়ে যাবার সম্ভাবনা। সেক্স করার পর প্রস্রাব করলে যৌনরোগ বা প্রেগন্যান্ট হবার চান্স কমে না। তবে যদি আপনার কোন যৌনরোগ না থাকে এবং আপনি কেবল আপনার বিশ্বস্ত সঙ্গিনীর (যে যৌনরোগে আক্রান্ত নয় বলে আপনি নিশ্চিত) সাথেই সেক্স করেন তাতে অবশ্য যৌনরোগের সম্ভাবনা নেই বললেই চলে। এক্ষেত্রে কনডম ছাড়া সেক্স করার সময় শুধু গর্ভধারণের কথা মাথায় রাখলেই হবে। সেজন্য কনডম ছাড়া সেক্স করলেও গর্ভধারণ রোধ করার জন্য অপর কোন পদ্ধতি ব্যবহার করুন।

0 comments:

Post a Comment

Ads Inside Post

Flickr User ID

Comments system

Disqus Shortname

 
Top